টেক জায়ান্ট গুগল এর সাথে আমরা প্রায় সবাই পরিচিত। যেকোনো কিছুর সহজ সমাধান পেতে আমরা সচারাচর গুগল কে বেছে নিয়ে থাকি। যেটা প্রায় ক্ষেত্রে আমাদের মুশকিল গুলো সমাধান করতে সহযোগিতা করে থাকে।
আমাদের প্রত্যাহীক জীবনকে সহজ এবং সাবলীল করার জন্য গুগল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগাবে বলে শোনা যাচ্ছে।সেই লক্ষ্যেই এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও বার্ড এআই প্রযুক্তি দিতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল। ইতিমধ্যেই তাদের এআই বার্ড টি অত্যন্ত উন্নত হিসেবে পরিচিত হয়েছে।

চ্যাটজিপিটি এবং বিং-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আসার পর থেকে প্রযুক্তি খাতে তাদের আধিপত্য কে ধরে রাখতে নতুন চ্যাট বট চালু করে। জনপ্রিয় এইসব চ্যাটবটের সঙ্গেও টক্কর দিতে পারে গুগলের বার্ড এআই প্রযুক্তি।
এই এআই বট টি কিছু মাস আগে তৈরি করা হয়েছিলো। গুগল তার বিভিন্ন সার্ভিস এর কাজ কে সহজে গ্রাহকের কাছে পৌঁছে দিতে এই এআই বার্ড টি কে কাজে লাগায়। তার মধ্যে রয়েছে জিমেইলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি ড্রাফট, গুগল ডক্সে উন্নত টেক্সট তৈরির বৈশিষ্ট্য এবং গুগল মেসেজের ক্ষেত্রে এআই দিয়ে তৈরি অটোমেটিক রিপ্লাই।
No comments:
Post a Comment